রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন

এনসিপির ৮৭ নেতাকর্মীর গণপদত্যাগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

রাঙামাটির পার্বত্য জেলা জুরাছড়ি উপজেলায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা কমিটির আহ্বায়কসহ ৮৭ নেতাকর্মী গণপদত্যাগ করেছেন। সোমবার (৯ মার্চ) এক বিশেষ সভার মাধ্যমে তারা পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেন।

জানা যায়, সোমবার এনসিপির উপজেলা কমিটির এক বিশেষ জরুরি সভা ডাকা হয়। এতে উপজেলা আহ্বায়ক অসিম চাকমাসহ পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা গণপদত্যাগের সিদ্ধান্ত নেন। পরে পদত্যাগপত্র রাঙামাটি জেলা কমিটিকে পাঠানো হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জুরাছড়ি উপজেলা এনসিপি কমিটির যুগ্ম আহ্বায়ক দেবাশীষ চাকমা বলেন, গত ১ জানুয়ারি রাঙামাটি জেলা কমিটি জুরাছড়ি উপজেলা কমিটিকে ছয় মাসের জন্য অনুমোদন দিয়েছিল। কিন্তু সাম্প্রতিক রাজনৈতিক সিদ্ধান্তের কারণে আমরা সম্মিলিতভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।

পদত্যাগকারী নেতৃবৃন্দ আরও জানান, জাতীয় এনসিপির মূলধারা এবং জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে তারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় দলে যোগ দিয়েছিলেন।

কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সেই চেতনাকে উপেক্ষা করে বড় রাজনৈতিক দলের সঙ্গে জোট করার মাধ্যমে এনসিপি তার স্বকীয়তা ও আদর্শ থেকে সরে এসেছে। তাই দলটির বর্তমান অবস্থানের সঙ্গে তাদের আদর্শিক অবস্থান মিলছে না। তারা সকল সাংগঠনিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

উপজেলা আহ্বায়ক অসিম চাকমা বলেন, এই পরিস্থিতিতে আমাদের পক্ষে সেই আদর্শকে লালন করা সম্ভব হচ্ছে না। তাই এনসিপির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও জুরাছড়ি উপজেলা আহ্বায়কসহ সব সাংগঠনিক পদ থেকে পদত্যাগ করেছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102