শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ব্রাজিলিয়ান ফুটবলার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলের নারী ফুটবলার ও সৌদি ক্লাব আল নাসরের অধিনায়ক ক্যাথলিন সুজা। ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করে।

ক্লাব কর্তৃপক্ষ জানায়, সুজা সম্প্রতি ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং পরে মক্কায় গিয়ে ওমরাহ সম্পন্ন করেন। ক্লাবের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে তার ওমরাহ পালনের ভিডিও ও ছবি প্রকাশ করা হয়, যেখানে তাকে নীরব ধ্যান ও গভীর আবেগে মগ্ন দেখা যায়।

এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় ক্লাবটি জানায়, আমরা আমাদের খেলোয়াড় ক্যাথলিন সুজার জীবনের একটি বিশেষ মুহূর্ত সবার সঙ্গে ভাগ করে নিচ্ছি। মহান আল্লাহ যেন তাকে দৃঢ়তা ও অন্তরের শান্তি দান করেন।

ভিডিওটি প্রকাশের পর ভক্ত-সমর্থকরা তাকে অভিনন্দন জানান। অনেকেই তার এই আধ্যাত্মিক যাত্রাকে সাহসী ও অনুপ্রেরণামূলক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

ফুটসাল দিয়ে ক্যারিয়ার শুরু করা ক্যাথলিন সুজা যুক্তরাষ্ট্রে কলেজ ফুটবলে নিজের দক্ষতার পরিচয় দেন। পরে যুক্তরাষ্ট্রের মনরো কলেজ, লুইসভিলে কারডিনালস ও ইউসিএফ নাইটস-এ কলেজ ফুটবল খেলেন। পেশাদার পর্যায়ে তিনি ফ্রান্সের জিরুনডিন্স ডে বোর্দো, ইতালির ইন্টার মিলান এবং স্পেনের রিয়াল মাদ্রিদে খেলেছেন। ২০২৪ সালে তিনি আল নাসরে যোগ দেন।

২০১৮ সালে ব্রাজিল জাতীয় দলে অভিষেকের পর দ্রুতই নিজেকে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে প্রতিষ্ঠিত করেন সুজা। ২০১৯ সালের ফিফা নারী বিশ্বকাপে ফ্রান্সের বিপক্ষে শেষ ষোলো ম্যাচে তিনি ছিলেন দলের অন্যতম কনিষ্ঠ খেলোয়াড়দের একজন এবং পারফরম্যান্স দিয়ে নজর কাড়েন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102