শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

মৌমাছির কামড়ে প্রাণ হারালেন আম্পায়ার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি অনূর্ধ্ব-১৩ ক্রিকেট ম্যাচ চলাকালে হঠাৎ মৌমাছির ঝাঁকের আক্রমণে প্রাণ হারিয়েছেন অভিজ্ঞ আম্পায়ার মানিক গুপ্ত (৬৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার ও কর্মকর্তা।

কানপুর ক্রিকেট অ্যাসোসিয়েশন আয়োজিত একটি বয়সভিত্তিক ম্যাচ চলাকালীন হঠাৎ এক বিশাল মৌমাছির ঝাঁক মাঠের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে খেলোয়াড়, আম্পায়ার ও দর্শকদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়।

সবাই নিরাপদ আশ্রয়ের জন্য দৌড়াতে থাকলেও দুর্ভাগ্যবশত আম্পায়ার মানিক গুপ্ত ঝাঁকটির কবলে পড়েন। অসংখ্য মৌমাছির দংশনে তিনি মাঠেই জ্ঞান হারান।

আহত মানিক গুপ্তকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে একটি বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়েছিল; কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনায় আরেক অভিজ্ঞ আম্পায়ার জগদীশ শর্মাও আহত হয়েছেন। তবে চিকিৎসকরা জানিয়েছেন, তিনি বর্তমানে শঙ্কামুক্ত। এ ছাড়া কয়েকজন কিশোর ক্রিকেটারকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102