রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি

মুগদায় বাসচাপায় প্রাণ গেল পোশাক শ্রমিকের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

রাজধানীর মুগদা থানার মুগদা মেডিকেলের সামনে স্টাফ বাসের ধাক্কায় মোসাম্মদ নয়ন মনি (৪৫) নামের এক পোশাক শ্রমিক নিহত।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

মুগদা থানার উপ-পরিদর্শক (এস আই) আবু তারেক (দিপু) বলেন, আমরা খবর পেয়ে মুগদা মেডিকেল কলেজের জরুরি বিভাগ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানতে পেরেছি নিহত নয়ন মনি একটি গার্মেন্টসে চাকরি করে। গার্মেন্টসের ছুটি শেষে স্টাফ বাসে করে এসে মুগদা মেডিকেলের সামনে নামেন তিনি। পরে রাস্তা পারাপারের সময় একই বাসের চাপায় তিনি গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় বাসটি জব্দ ও বাস চালককে আটক করা হয়েছে।

নিহতের স্বামী আব্দুল হামিদ বলেন, আমার স্ত্রী মাওতাইল এলাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। গার্মেন্টস ছুটির শেষে স্টাফ বাসে এসে সবাই মুগদা নামে রাস্তা পারাপার সময় ওই বাসেই আমার স্ত্রীকে চাপা দিলে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি ফরিদপুর জেলার পালং থানার বুয়ারপুর গ্রামে। সে আব্দুল হকের মেয়ে। বর্তমানে মুগদা আরব বেকারী গলিতে থাকি। আমার এক ছেলে ও এক মেয়ে আছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102