বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

আকাশপথে উড়ে আসবে বিশ্বকাপ ট্রফি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

দীর্ঘ প্রতীক্ষার অবসান! ক্রিকেট বিশ্বের সবচেয়ে রোমাঞ্চকর লড়াই, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠতে যাচ্ছে আগামীকাল ৭ ফেব্রুয়ারি। ক্রিকেটের এই মহাযুদ্ধের দামামা বাজাতে প্রস্তুত মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখড়ে স্টেডিয়াম।

বর্ণিল আলোকসজ্জা আর তারকাখচিত পারফরম্যান্সে সাজানো হয়েছে এবারের উদ্বোধনী অনুষ্ঠান, যা দর্শকদের উপহার দেবে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা।

উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক থাকছে ট্রফি উন্মোচনে। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এবার আকাশপথ থেকে স্টেডিয়ামের মাঠে নেমে আসবে বিশ্বকাপের জ্বলজ্বলে ট্রফিটি! এক দুঃসাহসিক জেটপ্যাক পারফর্মার ট্রফিটি নিয়ে সরাসরি আকাশ থেকে ভেল্কি দেখিয়ে মাঠে অবতরণ করবেন।

সেই রোমাঞ্চকর মুহূর্তে ট্রফিটি গ্রহণ করবেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মা। মঞ্চে উপস্থিত থাকবেন ২০টি অংশগ্রহণকারী দেশের প্রতিনিধি হিসেবে ২০ জন তরুণ অ্যাম্বাসেডর, যারা সম্মিলিত কণ্ঠে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

ট্রফি আসার আগেই মুম্বাইয়ের মাঠকে রঙিন করতে পারফর্ম করবেন জনপ্রিয় র‍্যাপার বাদশা এবং নৃত্যশিল্পী নোরা ফাতেহী। তাদের দুর্দান্ত পারফরম্যান্স আর লেজার শো-এর ঝলকানিতে স্টেডিয়ামের পরিবেশ হবে উৎসবমুখর।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, কেবল ম্যাচের টিকিটধারী দর্শকরাই এই জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করার সুযোগ পাবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102