মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ টেকনাফে নৌবাহিনীর অভিযানে ৩০ কোটি টাকার মাদক ও অস্ত্র উদ্ধার পশ্চিমবঙ্গের নির্বাচনের প্রভাব বাংলাদেশে পড়বে না : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অর্ধেক অপারেশন রেখেই পালিয়ে যান চিকিৎসক

মিনি ট্রাকে মিলল ৭২ কেজি গাঁজা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

‎নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে ৭২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। ‎শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার সান্দিকোনা ইউনিয়ন পরিষদ সংলগ্ন পাকা রাস্তায় বিশেষ চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—নেত্রকোনার বাসিন্দা মো. জিয়াউর রহমান (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা নাজিম উদ্দিন (২২) ও মো. লিটন (২২)।

‎র‍্যাব-১৪-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, র‍্যাব-১৪-এর একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে সান্দিকোনা এলাকায় চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি সন্দেহভাজন মিনি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। জিজ্ঞাসাবাদে আটককৃতরা ট্রাকে মাদক থাকার কথা স্বীকার করেন। পরে ট্রাকটির ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৪ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় র‍্যাব।

‎এ সময় মাদক বহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করা হয়। পাশাপাশি মাদক কেনাবেচায় ব্যবহৃত নগদ এক হাজার ৭০০ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

‎গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদের নেত্রকোনা জেলার কেন্দুয়া থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে র‍্যাব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102