বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

এবার সুখবর পেলেন মুস্তাফিজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

গত এক বছর ধরে বল হাতে বাইশ গজে রীতিমতো আগুন ঝরিয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান। নিয়ন্ত্রিত বোলিং আর বিষাক্ত কাটারে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাচিয়ে ছাড়ার পুরস্কার পেলেন হাতেনাতে।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ প্রকাশিত টি-টোয়েন্টি বোলারদের র‍্যাঙ্কিংয়ে বড় এক সুখবর পেয়েছেন এই বাঁহাতি পেসার।

টি-টোয়েন্টি ফরম্যাটে বোলারদের নতুন তালিকায় শীর্ষ দশে নিজের অবস্থান আরও সুসংহত করেছেন মুস্তাফিজ। র‍্যাঙ্কিংয়ের আগের হালনাগাদে তিনি ছিলেন আট নম্বর স্থানে।

তবে ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় এক ধাপ এগিয়ে এখন তিনি উঠে এসেছেন সপ্তম স্থানে। বর্তমানে ৬৬৫ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশি বোলারদের মধ্যে শীর্ষে রয়েছেন এই কাটার মাস্টার।

মুস্তাফিজের উন্নতির পাশাপাশি আইসিসি র‍্যাঙ্কিংয়ের সেরা দশে এসেছে বেশ কিছু বড় পরিবর্তন। সবচেয়ে বড় চমক দেখিয়েছেন আফগানিস্তানের স্পিনার মুজিব উর রহমান। অবিশ্বাস্যভাবে পাঁচ ধাপ লাফিয়ে তিনি এখন উঠে এসেছেন নয় নম্বরে (৬৫৬ পয়েন্ট)।

এছাড়াও এক ধাপ এগিয়ে পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার আবরার আহমেদ (৬৯১ পয়েন্ট)। এবং অস্ট্রেলিয়ার নাথান এলিস এক ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠে এসেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102