শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাপানে ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৩৪ নৌপথের সুরক্ষায় বাংলাদেশসহ ১৩ দেশ নিয়ে সৌদির নতুন জোট নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা সরকারের কত সন্ত্রাসী আছে, আমরা দেখবো : নাহিদ ইসলাম রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক

ভূমধ্যসাগরে নৌকা ডুবে ৫০ অভিবাসীর মৃত্যু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

ভূমধ্যসাগরে নৌকা ডুবে প্রায় ৫০ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। অবৈধ পথে ইউরোপে প্রবেশ করতে গিয়ে রোববার (২৫ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে।

মাল্টার সশস্ত্র বাহিনী জানিয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি) তিউনিসিয়ার উপকূলের কাছে একটি কার্গো জাহাজ থেকে একজন পুরুষকে উদ্ধার করা হয় এবং পরে চিকিৎসার জন্য মাল্টায় আনা হয়।

স্বাধীন অভিবাসী সহায়তা গ্রুপ অ্যালার্ম ফোন এক্স প্ল্যাটফর্মে জানিয়েছে, কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে একজন জীবিতকে মাল্টায় উদ্ধার করা হয়েছে। তার বর্ণনা অনুযায়ী, ৫০ জন বাঁচতে পারেনি। তারা তিউনিসিয়া থেকে যাত্রা শুরু করেছিল এবং প্রায় ২৪ ঘণ্টা পানিতে ছিল।

গত সপ্তাহে অ্যালার্ম ফোন জানিয়েছে, ভূ-মধ্য সাগরে প্রায় ১৫০ জন মানুষ নিখোঁজ হয়েছে যারা অন্তত তিনটি নৌকায় করে তিউনিসিয়া থেকে যাত্রা করেছিল। তবে এখনো নিশ্চিত নয় যে, এই নৌকাটিই সেই নিখোঁজ নৌকাগুলোর মধ্যে একটি ছিল কিনা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102