বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

তিতুমীর কলেজে ছাত্রদল নেতার ক্রীড়া সামগ্রী উপহার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬

ঢাকা সেন্টাল ইউনিভার্সিটির অধীনে সরকারি তিতুমীর কলেজ ক্যাম্পাসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী উপহার দিয়েছেন শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. টিপু সুলতান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় টিপু সুলতান বলেন, ‘শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ রাখলে চলবে না। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক দৃঢ়তা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিতুমীর কলেজের শিক্ষার্থীরা যাতে খেলাধুলায় আরও সক্রিয়ভাবে অংশ নিতে পারে, সেই লক্ষ্য থেকেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ।’

তিনি আরও বলেন, তিতুমীর কলেজ ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের অধিকার, শিক্ষা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক দাবি ও কল্যাণমূলক কার্যক্রমে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে।

উপহারপ্রাপ্ত শিক্ষার্থী জাহিদ হাসান জিকু ও নাহিদ ইসলাম এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ছাত্রদলের এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং কলেজের ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত করে তুলবে।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং শেষাংশে শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য বিনিময়ের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102