শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

উগান্ডার প্রেসিডেন্ট প্রার্থীকে বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

উগান্ডার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ববি ওয়াইনকে তাঁর বাড়ি থেকে সেনাবাহিনীর হেলিকপ্টারে ‘জোর করে’ তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। ববির দল ন্যাশনাল ইউনিটি প্ল্যাটফর্ম (এনইউপি) এ অভিযোগ তুলেছে। দলটি বলছে, ববিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (১৬ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানানো হয়। এর আগে বৃহস্পতিবার উগান্ডায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের পর দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় নির্ভরযোগ্য তথ্য পাওয়া কঠিন হয়ে পড়েছে।

এ বিষয়ে উগান্ডার সরকারি কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। ববি ওয়াইন, যিনি একসময় জনপ্রিয় পপ তারকা ছিলেন, বর্তমানে দেশটির শীর্ষ বিরোধী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। এবারের নির্বাচনে তিনি দীর্ঘদিন ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট ইয়াওয়েরি মুসোভেনিকে সরাসরি চ্যালেঞ্জ জানান।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এনইউপির এক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে সামরিক বাহিনী ও নিরাপত্তা এজেন্টরা ববি ওয়াইনের বাড়িতে প্রবেশ করেছে। তবে ববিকে সত্যিই হেলিকপ্টারে তুলে নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ভোটের পর ববি ওয়াইন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে অভিযোগ করেন, বৈধ ভোটারের সংখ্যার তুলনায় অনেক বেশি ভোট গণনা করা হয়েছে। এ বিষয়ে তিনি দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102