সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন

মার্কিন নাগরিকদের ভেনেজুয়েলা ছাড়ার নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬

ভেনেজুয়েলায় অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটিতে সশস্ত্র মিলিশিয়া বাহিনী বিভিন্ন চেকপোস্টে গাড়ি থামিয়ে মার্কিন নাগরিকদের খুঁজছে, এমন আশঙ্কায় এই জরুরি সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (১০, জানুয়ারি) এই জরুরি সতর্কতা জারি করা হয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিরাপত্তা সতর্কবার্তায় বলা হয়, ভেনেজুয়েলার নিরাপত্তা পরিস্থিতি এখনো খুবই অস্থির।

এক সপ্তাহ আগে মার্কিন বাহিনীর এক ঝটিকা অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর থেকে সেখানে এই উত্তেজনার সৃষ্টি হয়।

সতর্কবার্তায় বলা হয়, যেহেতু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়েছে। তাই ভেনেজুয়েলায় থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছেড়ে চলে আসা উচিত।

সতর্কবার্তায় আরও বলা হয়, ‘কোলেক্তিভোস’ নামে পরিচিত সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠী রাস্তায় গাড়ি তল্লাশি করছে এবং যাত্রীদের মধ্যে কেউ আমেরিকান কি না বা যুক্তরাষ্ট্রের সমর্থনের কোনো চিহ্ন আছে কি না, তা খুঁজে দেখছে।

এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102