বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

আকুর আচরণে ক্ষুব্ধ ঢাকা ক্যাপিটালসের গুরবাজ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) গভর্নিং কাউন্সিল ও বিসিবি অ্যান্টিকরাপশন ইউনিটের (আকু) বিরুদ্ধে অভিযোগ ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদের।

জানা যায়, বিপিএল চলাকালে এক আফগান ক্রিকেটারকে (রহমানউল্লাহ গুরবাজ) অনুমোদন ছাড়াই জিজ্ঞাসাবাদ ও মোবাইল ফোন চেক করা হয়েছে, যা দলের জন্য বিরক্তিকর ছিল।

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকা ক্যাপিটালসের টিম হোটেলে এক সংবাদ সম্মেলনে আতিক ফাহাদ বলেন, সকাল ৭টা বা ৮টার দিকে গুরবাজ ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ কয়েকজন এসে তার রুমে ঢুকে পড়েন। টিম ম্যানেজার বা অন্য কেউ জানতেন না। শুধু দরজায় নক করে ঘরে

তিনি আরও জানান, গুরবাজ খুবই বিরক্ত ও আতঙ্কিত ছিলেন। তারা তার মোবাইল চেক করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশ্ন করেন। পরে জানা যায়, তারা ছিল অ্যান্টিকরাপশন ইউনিটের লোক।

গুরবাজ এ বিষয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন। বোর্ড থেকে তাকে জানানো হয়, এ ধরনের জিজ্ঞাসাবাদ করার আগে অবশ্যই ম্যানেজারকে জানাতে হবে এবং তার মাধ্যমে সময় নির্ধারণ করতে হবে।

আতিক ফাহাদ বলেন, কোনো খেলোয়াড়কে এভাবে অনুমোদন ছাড়াই রুমে জিজ্ঞাসাবাদ করা আইসিসি সমর্থন করবে না। গুরবাজও জানিয়েছেন, যদি এ রকম ঘটনা আবার ঘটে, তিনি এখানে খেলতে আসতে পারবেন না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102