শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

৬ হাজার বন্দিকে মুক্তি দেবে মিয়ানমার জান্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬

স্বাধীনতা দিবস উপলক্ষে ৬ হাজার ১৩৪ বন্দিকে সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছে মিয়ানমার জান্তা। রোববার (৪ জানুয়ারি) এক বিবৃতিতে দেশটির ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল জানায়, মানবিক দিক বিবেচনা করে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের বিশেষ ক্ষমতাবলে এসব বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে।

বিবৃতিতে বলা হয়, মুক্তির অপেক্ষায় থাকা বন্দিদের মধ্যে বিভিন্ন কারাগার ও আটক কেন্দ্রে সাজা ভোগ করা নারী ও পুরুষ উভয়ই রয়েছেন। এ ছাড়া আলাদা এক ঘোষণায় জানানো হয়েছে, ৫২ বিদেশি বন্দিকে মুক্তি দিয়ে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে মিয়ানমারের ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এই সাধারণ ক্ষমার ঘোষণা দেওয়া হলো। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখলের পর থেকে জান্তা সরকার হাজার হাজার রাজনৈতিক কর্মী ও বিক্ষোভকারীকে কারারুদ্ধ করে রেখেছে।

এদিকে রোববার সকালে ইয়াঙ্গুনের ইনসিন কারাগারের সামনে স্বজনদের অপেক্ষায় শত শত মানুষকে ভিড় করতে দেখা যায়। হাতে বন্দি স্বজনদের নাম লেখা কাগজ নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তারা।

মিয়ানমারে বর্তমানে তিন দফায় জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ চলছে। জান্তা সরকার এই নির্বাচনকে গণতন্ত্রের পথে ফেরার ধাপ হিসেবে দাবি করলেও আন্তর্জাতিক সম্প্রদায় ও মানবাধিকার সংস্থাগুলো একে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছে। এরই মধ্যে নির্বাচনের প্রথম ধাপের ফল প্রকাশিত হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী, জান্তা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) নিম্নকক্ষের ঘোষিত আসনগুলোর ৯০ শতাংশেই জয়লাভ করেছে।

উল্লেখ্য, ২০২৬ সালে মিয়ানমার তাদের স্বাধীনতার ৭৮ বছর উদযাপন করছে। যদিও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট ও গৃহযুদ্ধ এখনো চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102