বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

মুস্তাফিজ ইস্যুতে আইসিসিকে চিঠি দিবে বিসিবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬

সম্প্রতি মুস্তাফিজুর রহমানকে ঘিরে ভারতে তৈরি হওয়া পরিস্থতিসহ ৩টি বিষয়ে রোববার (৪ ডিসেম্বর) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)–এর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শনিবার (৩ ডিসেম্বর) রাতে বিসিবির বোর্ড সভা থেকে এ সিদ্ধান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

বিসিবি সূত্রে জানা গেছে, চিঠিতে বিশ্বকাপ চলাকালে বাংলাদেশ দলের ক্রিকেটারদের সার্বিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে—সে বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হবে। মুস্তাফিজুর রহমানকে ঘিরে সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, সেটি কীভাবে ঘটল এবং ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে কী পদক্ষেপ নেওয়া হবে—সে প্রশ্ন তোলা হবে। শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা বোর্ড কর্মকর্তা, টিম ম্যানেজমেন্ট সদস্য, এমনকি দর্শক ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও আইসিসির অবস্থান জানতে চাইবে বিসিবি।

বিসিবির এক শীর্ষ পরিচালক বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমান বাস্তবতায় নিরাপত্তাই বোর্ডের সর্বোচ্চ অগ্রাধিকার। সব পক্ষের জন্য সুস্পষ্ট নিশ্চয়তা না পাওয়া গেলে ভবিষ্যৎ সিদ্ধান্তে তার প্রভাব পড়তে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

সব মিলিয়ে, আইসিসিকে পাঠানো এই চিঠি শুধু মুস্তাফিজ ইস্যু নয়—বরং ভারতের মাটিতে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ও দুই দেশের ক্রিকেট সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102