সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

এখন ভেনেজুয়েলা চালাবে যুক্তরাষ্ট্র : ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

ক্ষমতা হস্তান্তর সম্পন্ন না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্র চালাবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (৩ ডিসেম্বর) ফ্লোরিডার স্থানীয় সময় রাত ১১টায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডোনাল্ড ট্রাম্প বলেন, খুবই দ্রুত ও ক্ষিপ্রতার সঙ্গে নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করেছে মার্কিন সেনারা। ওই সময় তাদের জন্য ভেনেজুয়েলার সেনারা অপেক্ষা করলেও তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

তিনি বলেন, বিশ্বের অন্য কোনো দেশ যা অর্জন করতে পারত না, তা যুক্তরাষ্ট্র করে দেখিয়েছে। সত্যি বলতে, খুব অল্প সময়ের মধ্যেই ভেনেজুয়েলার সামরিক শক্তিকে পুরোপুরি অচল করে দেওয়া হয়েছিল। আমাদের সাথে যুক্ত হয়ে সামরিক বাহিনীর সদস্যরা এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিলে মধ্যরাতের গভীরে অত্যন্ত সফলভাবে মাদুরোকে বন্দি করেছে। চারপাশ তখন ঘুটঘুটে অন্ধকার ছিল, কারণ আমাদের বিশেষ দক্ষতার মাধ্যমে কারাকাস শহরের প্রায় সব আলো নিভিয়ে দেওয়া

ট্রাম্প হুমকি দিয়ে বলেন, যদি প্রয়োজন হয় তাহলে ভেনেজুয়েলায় দ্বিতীয় বড় হামলা চালানো হবে। কিন্তু মাদুরোকে যেহেতু এখন আটক করা হয়েছে এবং প্রথম হামলা সফল হয়েছে তাই আর হামলা চালানোর সম্ভাবনা নেই।

মাদুরোকে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার মুখোমুখি করা হবে বলেও জানিয়েছেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102