শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়ায় শিলাবৃষ্টিতে কৃষকের স্বপ্ন ভঙ্গ, ব্যাপক ক্ষতি ফসলের ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে পাঁচ মাসের সন্তান যে এলাকার নেতা প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী নন, সে এলাকায় কি উন্নয়ন হবে না’ একসঙ্গে গাঁজা সেবন করছিলেন বাবা-ছেলে, অতঃপর… ইসরায়েলের গণহত্যা নিয়ে কথা বলে সিনেমা থেকে বাদ পড়েন অভিনেত্রী ২০২৮ সালের মধ্যে নতুন কারিকুলাম বাস্তবায়নের কাজ চলছে : শিক্ষামন্ত্রী বিশ্বে নতুন আতঙ্ক প্রাণঘাতী হান্টাভাইরাস, ছড়ায় যেভাবে অভিনেতা থেকে তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজয় শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছাত্রাবাসে ফ্যানে ঝুলছিল কলেজছাত্রের মরদেহ

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলীও দেখা গেছে। বিস্ফোরণের পর শহরের দক্ষিণাঞ্চলের একটি বড় সামরিক ঘাঁটির কাছাকাছি এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে।

শনিবার (৩ জানুয়ারি) ভোরের দিকে রাজধানী কারাকাসে এ বিকট শব্দ শোনা গেছে।

মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, কারাকাসে অন্তত সাতটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ সময় বেশ নিচু দিয়ে উড়ে যাওয়া কয়েকটি বিমানও লক্ষ্য করা গেছে। তবে এগুলো সামরিক বিমান ছিল কিনা, সে ব্যাপারে বিস্তারিত কিছু উল্লেখ করেনি এই সংবাদমাধ্যম।

সাম্প্রতিক দিনগুলোতে মাদক পাচার দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি নিয়ে আলোচনা করতে আগ্রহের কথা জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তবে গত সপ্তাহে তার দেশের ওপর ‘কথিত’ সিআইএ নেতৃত্বাধীন হামলার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে সুর কিছুটা নরম করলেও মাদুরো আবারও অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র তার সরকারকে উৎখাত এবং ভেনেজুয়েলার বিপুল তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ পেতে নিষেধাজ্ঞা ও সামরিক চাপ প্রয়োগ করছে।

তিনি বলেন, ‘তারা যদি তেল চায়, তাহলে শেভরনের মতো মার্কিন বিনিয়োগের জন্য ভেনেজুয়েলা প্রস্তুত।’

ভেনেজুয়েলার ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের হামলা হয়েছে কিনা—এ প্রশ্নে সরাসরি জানতে চাইলে মাদুরো বলেন, ‘এটি নিয়ে হয়তো আমরা কয়েক দিনের মধ্যে আলোচনা করতে পারি।’

সূত্র : আলজাজিরা ও রয়টার্স।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102