শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

বছরের প্রথম সুপারমুন দেখা যাবে শনিবার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

এবার বছরের শুরুতেই দেখা মিলছে সুপারমুনের। আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) পূর্ণিমার চাঁদ উঠবে, যা রাতের আকাশে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে।

বিজ্ঞানীদের মতে, পূর্ণিমার সময় যখন চাঁদ পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থানে আসে, তখন তাকে বলা হয় সুপারমুন। চাঁদের এই সবচেয়ে কাছের অবস্থানকে বলা হয় পেরিজি। ২০২৬ সালের ৩ জানুয়ারি দেখা যাবে পূর্ণ উলফ সুপারমুন। এদিন চাঁদ পৃথিবী থেকে প্রায় ৩৬২,৩১২ কিলোমিটার দূরে থাকবে। এই সময় চাঁদ সাধারণ পূর্ণিমার চেয়ে প্রায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন বলছে, চলতি বছরে মোট তিনটি সুপারমুন দেখা যাবে। জানুয়ারির এই সুপারমুনের পর পরবর্তী দুটি সুপারমুন দেখা যাবে নভেম্বর ও ডিসেম্বরে। আগামীকালের মাধ্যমে গত বছরের অক্টোবরে শুরু হওয়া সুপারমুনের ধারাবাহিকতার শেষ পর্বটি সম্পন্ন হবে।

বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে চাঁদ তার পূর্ণতম অবস্থানে পৌঁছাবে। তবে এর আগের রাতেই আকাশে একটি বড় ও উজ্জ্বল গোলক হিসেবে চাঁদ স্পষ্টভাবে দৃশ্যমান হবে।

জানুয়ারির এই সুপারমুনটি ঐতিহ্যগতভাবে ‘উলফ মুন’, ‘কোল্ড মুন’ এবং ‘হার্ড মুন’ নামেও পরিচিত। যদিও এসব নামের পেছনে ঐতিহ্যগত ভিত্তি রয়েছে, তবে সাম্প্রতিক বছরগুলোতেই নামগুলো বেশি জনপ্রিয়তা পেয়েছে। নতুন বছরের শুরুতে এই মনোমুগ্ধকর জ্যোতির্বৈজ্ঞানিক দৃশ্য উপভোগ করতে রাতের আকাশের দিকে তাকানোর আহ্বান জানিয়েছেন জ্যোতির্বিদরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102