শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

তিন ক্যাটাগরির পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক স্থগিত করলেন ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬

কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের যাবতীয় সামগ্রীর ওপর এক বছরের জন্য শুল্ক স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে হোয়াইট হাউস।

ট্রাম্প গত এপ্রিলে কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর ওপর ধার্যকৃত ‍শুল্ক ২৫ শতাংশ। এরপর অক্টেবরে গৃহসজ্জা ও রান্নাঘরের ব্যবহার্য জিনিসপত্রের ওপর ৫০ শতাংশ এবং কাঠের আসবাবের ওপর ৩০ শতাংশ পর্যন্ত শুল্ক বৃদ্ধি করা হয়।

প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষরিত এক নির্বাহী আদেশে জানানো হয়েছিল, আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই বর্ধিত শুল্ক।তবে বৃহস্পতিবারের এক বিবৃতি বলা হয়েছে, ২০২৬ সালের এক জানুয়ারির পরিবর্তে ২০২৭ সালের এক জানুয়ারি থেকে বর্ধিত শুল্ক কার্যকর করা হবে। তার আগ পর্যন্ত এই তিন ক্যাটাগরির সব পণ্যে আগের ২৫ শতাংশ শুল্কই জারি থাকবে।

হোয়াইট হাউসের এক কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম এবিসিকে জানিয়েছেন, পারস্পরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, এমন দেশগুলির সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘গঠনমূলক আলোচনা’ জারি রয়েছে। তা ছাড়া বাসা-বাড়ির জন্য অপরিহার্য আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরের সামগ্রীর দাম অতিমাত্রায় বেড়ে গেলে সাধারণ মার্কিনীরা ক্ষুব্ধ হয়ে উঠতে পারেন।এদিকে, দেশটির প্রেসিডেন্ট অক্টেবরে বর্ধিত শুল্ক আরোপের ঘোষণা দেওয়ার পর থেকেই কাঠের আসবাব, গৃহসজ্জা ও রান্নাঘরে ব্যবহার উপযোগী পণ্যগুলোর দাম বাড়ছিল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে। বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের কারণে দাম স্থিতিশীল রাখতে ব্যর্থ হওয়ার জন্য তীব্র সমালোচনার মুখেও পড়েছে ট্রাম্প প্রশাসন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102