বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

এইউবিতে ‘ফাউন্ডার অ্যাওয়ার্ড’ পাচ্ছেন ৬ বিশিষ্ট ব্যক্তি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫

দেশের বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদান রাখা ছয় জন বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রথমবারের মতো ‘এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ফাউন্ডার অ্যাওয়ার্ড’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই নতুন অ্যাওয়ার্ড চালু করা হয়েছে। আগামী ৪ জানুয়ারি ২০২৬, বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস (আশুলিয়া) আয়োজিত ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের উপস্থিতিতে তাদের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বীয় ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসাবে এই সম্মাননা দেওয়া হচ্ছে।

এ বছর যারা এই সম্মাননা পাচ্ছেন : অধ্যাপক নিয়াজ আহমেদ খান (উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়)—শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় ভূমিকার জন্য; ড. মাহমুদুর রহমান (সম্পাদক, দৈনিক আমার দেশ)—সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বের জন্য; এ এন এম এহসানুল হক মিলন (সাবেক প্রতিমন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়)—শিক্ষা নেতৃত্ব ও সামাজিক উন্নয়নে ভূমিকার জন্য; অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক (চেয়ারম্যান, বাংলা একাডেমি)—বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য; ড. মোহাম্মদ আইয়ুব মিয়া (প্রধান নির্বাহী কর্মকর্তা, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট; চেয়ারম্যান, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি)—সামাজিক সেবায় অবদানের জন্য; ড. মুহাম্মদ আবদুল বারী (যুক্তরাজ্যের মুসলিম ও বৃহত্তর কমিউনিটির নেতা; সাবেক সেক্রেটারি জেনারেল, মুসলিম কাউন্সিল অব ব্রিটেন)—সামাজিক সেবা ও প্যারেন্টিং শিক্ষায় অবদানের জন্য।

এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ ১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে তিন দশক ধরে উচ্চশিক্ষা প্রসার, গবেষণা ও মানবসম্পদ উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে, এই অ্যাওয়ার্ডের মাধ্যমে সামাজিক দায়বদ্ধতা ও কর্মের মাধ্যমে দেশ গঠনে অনুকরণীয় ভূমিকা রাখা ব্যক্তিদে স্বীকৃতি দেওয়া সম্ভব হবে। ৩০তম ফাউন্ডেশন ডে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক, সাংবাদিক, নীতিনির্ধারক, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকবেন বলে জানানো হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102