বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

তুরস্কে ১৪ ফুটবলারসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫

তুরস্কের ফুটবলে জুয়া ও ম্যাচ পাতানোর কেলেঙ্কারি আরও ভয়াবহ রূপ নিয়েছে। সর্বশেষ অভিযানে ১৪ জন ফুটবলারসহ মোট ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের প্রসিকিউটর দপ্তর। এর মধ্যে ২৪ জনকে ইতোমধ্যে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে গত নভেম্বরের শুরুতে একই কেলেঙ্কারিতে ছয়জন রেফারি এবং শীর্ষ লিগের ক্লাব আইয়ুপস্পরের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছিল।

প্রসিকিউটর দপ্তরের বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তার হওয়াদের মধ্যে তুরস্কের জনপ্রিয় ক্লাব গালাতাসারায়ের সাবেক সভাপতি এরদেন তিমুর, আইয়ুপস্পরের সহ-সভাপতি ফাতিহ কুলাকসিজ, তুর্কি ফুটবল ফেডারেশনের (টিএফএফ) একজন পরিচালক, কয়েকজন ব্যবসায়ী এবং একজন সাবেক পুলিশ সদস্য রয়েছেন।জানা গেছে, ছয়জন অভিযুক্ত ২০২৪ সালের ২৬ অক্টোবর অনুষ্ঠিত কাসিমপাসা–সামসুনস্পোর ম্যাচের ফল প্রভাবিত করার সঙ্গে জড়িত ছিলেন। এছাড়া ১৪ জন ফুটবলার নিজের দলের বিপক্ষে খেলায় প্রতিপক্ষ দলের জয়ে বাজি ধরেন, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ উঠেছে।

প্রসিকিউটর দপ্তর জানায়, অভিযুক্তদের ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেন ধরা পড়েছে। এসব লেনদেনের মধ্যে রয়েছে জুয়া-সংশ্লিষ্ট অর্থ আদান–প্রদান, অর্থের উৎস গোপন করার চেষ্টা এবং অস্বাভাবিক আর্থিক কার্যক্রম।

এটি ক্রীড়া বাজি সংক্রান্ত তুরস্কের ফুটবলে তৃতীয় দফার বড় অভিযান বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এদিকে তুর্কি ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা দেশটির ফুটবলকে ‘পরিষ্কার’ করতে চায়। এর অংশ হিসেবে গত মাসে ম্যাচে জুয়া খেলার দায়ে ১৫০ জন রেফারিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পাশাপাশি প্রথম বিভাগের ২৫ জন ফুটবলার এবং দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বিভাগের প্রায় এক হাজার খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102