শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

গোলাগুলি বন্ধে সম্মত থাইল্যান্ড–কম্বোডিয়া: ট্রাম্প

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

সব ধরনের গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৩ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল এবং কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেটের সঙ্গে কথা বলেছেন। দুই দেশের নেতা সংঘাত বন্ধে সম্মত হয়েছেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে ট্রাম্প লিখেন, ‘তারা শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা থেকে কার্যকরভাবে সব ধরনের গোলাগুলি বন্ধ করতে এবং মূল শান্তি চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে। উভয় দেশই শান্তি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখতে প্রস্তুত।’উল্লেখ্য, সোমবার (৮ ডিসেম্বর) থেকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাদের বিরোধপূর্ণ ৮১৭ কিলোমিটার (৫০৮ মাইল) দীর্ঘ সীমান্তের বিভিন্ন স্থানে রকেট ও আর্টিলারি হামলা চালাচ্ছে। জুলাইয়ে পাঁচ দিনের সংঘর্ষের পর এটিই ছিল দুইদেশের মধ্যকার সবচেয়ে ভয়াবহ লড়াই। জুলাইয়ের ওই সংঘাত দুই দেশের নেতাদের ফোন করে থামিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

চলতি সপ্তাহের সংঘাতে অন্তত ২০ জন নিহত এবং ২৬০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে। উভয় পক্ষই সংঘাত পুনরায় শুরু করার জন্য একে অপরকে দায়ী করছে। সীমান্তের দুই পাশে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102