বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

সুস্থ থাকতে দিনে কত কদম হাঁটবেন, জানুন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

আপনি কি জানেন, সুস্থ থাকার জন্য দিনে কত কদম হাঁটা যথেষ্ট? আমরা প্রায়শই শুনে আসছি, ১০ হাজার কদম হাঁটতে হবে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, দৈনন্দিন মাত্র ৭ হাজার কদম হাঁটলেও শরীর এবং মন ভালো থাকে। এতে শুধু শরীর সক্রিয় থাকে না, অকালমৃত্যু ও দীর্ঘমেয়াদি অসুখের ঝুঁকিও কমে।

যারা ১০ হাজার কদমের কথা শুনে চিন্তিত, তাদের জন্য সুখবর—এখানেই যথেষ্ট সুফল পাওয়া যায়। এর মাধ্যমে শুধুমাত্র শরীর সক্রিয় থাকে না, বরং অকালমৃত্যুর ঝুঁকি হ্রাস পায় এবং দীর্ঘমেয়াদি বিভিন্ন রোগের সম্ভাবনা কমে। কয়েকটি সহজ কৌশল মেনে দিনে খুব সহজেই ৭ হাজার কদম পূরণ করা সম্ভব । গবেষণার বিস্তারিত তথ্য

‘দ্য ল্যানসেট পাবলিক হেলথ’ জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় ১৬০ হাজার মানুষের ওপর ৫৭টি গবেষণা বিশ্লেষণ করা হয়েছে। ফলাফলে দেখা গেছে:

অকালমৃত্যুর ঝুঁকি কমে প্রায় ৫০%

ডিমেনশিয়ার ঝুঁকি হ্রাস পায় ৩৮%

বিষণ্নতা কমে ২২%

টাইপ-২ ডায়াবেটিস কমে ১৪%

গবেষকরা আরও জানান, নিয়মিত হাঁটা ক্যানসার প্রতিরোধে ভূমিকা রাখতে পারে এবং পড়ে আঘাত পাওয়ার ঝুঁকিও কমায়। তবে এই ক্ষেত্রে আরও গবেষণার প্রয়োজন রয়েছে।

হাঁটায় স্বাস্থ্য সুফলের গোপন সূত্র

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল রিসার্চার প্যাডি ডেম্পসি বলেন, ‘১০ হাজার কদম হাঁটতেই হবে এমন চাপ নেবেন না। ৭ হাজার কদমেই বড় স্বাস্থ্য সুফল পাওয়া সম্ভব। তবে যারা বেশি হাঁটেন, তাদের অভ্যাস বজায় রাখা উচিত।’তিনি আরও বলেন, ‘আর যারা দিনে মাত্র ২-৩ হাজার কদম হাঁটেন, তারা ধাপে ধাপে ১ হাজার কদম বাড়ানোর চেষ্টা করতে পারেন। এতে সময় লাগে মাত্র ১০–১৫ মিনিট।’

দৈনন্দিন জীবনে হাঁটার সহজ উপায়

১. অফিসে যাওয়ার পথে বাস বা রিকশা থেকে এক স্টপ আগে নামুন এবং হাঁটুন

২. লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন

৩. খাবারের পরে ১০–১৫ মিনিট হাঁটা করুন

৪. দিনে ছোট ছোট হাঁটার বিরতি নিন

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুসারে, একজন প্রাপ্তবয়স্ক মানুষের সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম করা প্রয়োজন। তবে এক তৃতীয়াংশ মানুষই এই লক্ষ্য পূরণ করেন না। হাঁটা সেই ঘাটতি পূরণের সবচেয়ে সহজ এবং ঝুঁকিমুক্ত উপায়।

দৈনন্দিন জীবনে নিয়মিত হাঁটা সুস্থতার চাবিকাঠি। মাত্র ৭ হাজার কদম হাঁটলেও স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও দীর্ঘায়ু নিশ্চিত করা সম্ভব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102