শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

চীন-রাশিয়ার যুদ্ধবিমান অভিযান, দ. কোরিয়া–জাপানে উত্তেজনা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

দক্ষিণ কোরিয়ার আকাশ শনাক্তকরণ অঞ্চল কাডিস-এ সাতটি রাশিয়ান ও দুটি চীনা যুদ্ধবিমান প্রবেশ করায় সিউল জরুরি ভিত্তিতে নিজেদের যুদ্ধবিমান মোতায়েন করেছে। এরই মধ্যে চীন-জাপান কূটনৈতিক টানাপোড়েন চলমান থাকায় এই ঘটনা নতুন করে আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে।

 

দ. কোরিয়ার দাবি

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, ৯ ডিসেম্বর বিমানগুলো উপদ্বীপের পূর্ব ও দক্ষিণ উপকূলঘেঁষা অঞ্চলে প্রবেশ করলেও তারা দক্ষিণ কোরিয়ার সার্বভৌম আকাশসীমায় ঢোকেনি। তবে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী যুদ্ধবিমান পাঠায়।

 

বিবৃতিতে বলা হয়, চীনা ও রাশিয়ান বিমানগুলো কাডিস-এ ঢোকার আগেই নজরে আসে এবং পরিস্থিতি অনুকূলে রাখতে ‘স্ট্যান্ডার্ড স্ক্র্যাম্বল অপারেশন’ পরিচালিত হয়।

 

রাশিয়ার ব্যাখ্যা

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাপান সাগর, পূর্ব চীন সাগর ও পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওপর তাদের কৌশলগত বোমারু ও যুদ্ধবিমান প্রায় আট ঘণ্টা টহল দিয়েছে।

 

মস্কোর দাবি, অভিযান সম্পূর্ণ আন্তর্জাতিক আইনের মধ্যে ছিল এবং কোনো দেশের আকাশসীমা লঙ্ঘন করা হয়নি।

 

জাপানের আকাশেও চীন-রাশিয়ার তৎপরতা

একই সময় জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, রাশিয়ার দুইটি পারমাণবিক সক্ষম টু-৯৫ বোমারু পূর্ব চীন সাগরে গিয়ে চীনা এইচ-৬ বোমারুর সঙ্গে যুক্ত হয় এবং প্রশান্ত মহাসাগরের ওপরে দীর্ঘ রুটে যৌথ ফ্লাইট পরিচালনা করে।

 

অভিযানের দ্বিতীয় ধাপে চারটি চীনা জে-১৬ ফাইটার ওই গ্রুপে যোগ দেয়।

 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি এক্স-এ পোস্ট করে বলেন, এটি ‘জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের স্পষ্ট ইঙ্গিত’ এবং জাতীয় নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ।

 

জাপান আরও জানিয়েছে, একই সময়ে জাপান সাগরে পৃথকভাবে রাশিয়ার এ-৫০ আকাশ সতর্কতা বিমান ও দুটি সু-৩০ যুদ্ধবিমান উড়তে দেখা গেছে।

 

এদিকে দক্ষিণ কোরিয়া নিশ্চিত করে জানিয়েছে, তাদের আকাশ শনাক্তকরণ অঞ্চলে রাশিয়ার সাতটি ও চীনের দুটি বিমান ঢোকার ঘটনা বৃহত্তর আঞ্চলিক সামরিক কার্যক্রমের অংশ।

 

চীন-রাশিয়া সামরিক ঘনিষ্ঠতা

সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশই যৌথ সামরিক সহযোগিতা বাড়িয়েছে- রাশিয়ার ভূখণ্ডে যৌথ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া থেকে শুরু করে দক্ষিণ চীন সাগরে চীনের সঙ্গে লাইভ-ফায়ার নৌ মহড়া পর্যন্ত।

 

এমন পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্র নতুন জাতীয় নিরাপত্তা কৌশল ঘোষণা করেছে, যেখানে পূর্বের তুলনায় রাশিয়া ও চীনের নাম উল্লেখ কম থাকলেও এশিয়ার মিত্রদের প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে- বিশেষ করে তাইওয়ান রক্ষায় সমর্থন বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।

 

তাইওয়ানকে ঘিরে উত্তেজনা, চীন–জাপান বিরোধ এবং চীন–রাশিয়ার সমন্বিত ফ্লাইট- সব মিলিয়ে উত্তর-পূর্ব এশিয়ার আকাশ এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি উত্তপ্ত হয়ে উঠেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102