শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৫৬, রেড অ্যালার্ট জারি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

শ্রীলঙ্কায় টানা ভারি বর্ষণে সৃষ্ট ভূমিধস ও বন্যায় অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৬০০’র বেশি ঘরবাড়ি।

দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে, মধ্য প্রদেশের পাহাড়ি জেলা বদুল্লা ও নুয়ারা এলিয়াতেই ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি।

বদুল্লা ও নুয়ারা এলিয়াতে ভূমিধসে প্রাণ হারিয়েছে অন্তত ২৫ জন। এসব এলাকায় এখনো ২১ জন নিখোঁজ রয়েছেন। এ ছাড়া আরও ১৪ জন আহত হয়েছেন।

দেশের বিভিন্ন স্থানে চলমান ভূমিধসে আরও মানুষ মারা গেছে এবং অনেকেই আটকা পড়েছে। তাদের উদ্ধার ও সহায়তায় কাজ করছে জরুরি বিভাগ। প্রবল বর্ষণের কারণে দেশজুড়ে সকল সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।

গত সপ্তাহ থেকে দেশজুড়ে বিরূপ আবহাওয়া শুরু হলেও বৃহস্পতিবার পরিস্থিতি আরও অবনতি হয়। প্রবল বর্ষণে ঘরবাড়ি, কৃষিজমি ও গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হয়। কিছু যানবাহনও ভেসে গেছে।প্রবল বৃষ্টিপাতের কারণে নদ-নদী ও জলাধার উপচে পড়ায় কয়েকটি প্রধান সড়ক বন্ধ রাখতে হয়েছে। এ ছাড়া পাহাড়ি অঞ্চলে রেলপথে পাথর, কাদামাটি ও গাছ পড়ে যাওয়ায় কিছু এলাকায় ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102