বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ইউরো উদ্বোধনী ম্যাচ ওয়েলসের কার্ডিফে, ফাইনাল লন্ডনের ওয়েম্বলিতে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

২০২৮ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচটি ৯ জুন ওয়েলসের কার্ডিফে অনুষ্ঠিত হবে এবং ঠিক এক মাস পর ৯ জুলাই লন্ডনের ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

ইউরোপের শ্রেষ্ঠত্বের অষ্টাদশ আসরটি যৌথভাবে আয়োজন করবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস ও আয়ারল্যান্ড। বুধবার (১২ নভেম্বর) টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর তারিখ ও ভেন্যু ঘোষণা করেছে উয়েফা। ২৪ দলের এই আসরে মোট ৫১টি ম্যাচ হবে, যা লন্ডন, কার্ডিফ, ডাবলিন, বার্মিংহাম, গ্লাসগো, লিভারপুল, ম্যানচেস্টার ও নিউক্যাসল—এই আটটি শহরে খেলা হবে।

ফাইনাল ছাড়াও প্রায় ৯০ হাজার দর্শক ধারণ ক্ষমতার ওয়েম্বলি স্টেডিয়ামে দুটি সেমি-ফাইনালও হবে। একইসঙ্গে একটি কোয়ার্টার-ফাইনালও হবে ওয়েম্বলিতে। শেষ আটের অন্য তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে ডাবলিন, গ্লাসগো ও কার্ডিফে। শেষ ষোলোর কোনো ম্যাচ ওয়েম্বলিতে হবে না, বরং অন্য ভেন্যুগুলোর মধ্যে ভাগ করে দেওয়া হবে ম্যাচগুলো। স্বাগতিক দেশগুলোর মধ্যে যারা টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে, তারা গ্রুপের ম্যাচগুলি নিজ দেশেই খেলবে। উয়েফা ম্যাচগুলি শুরুর তিনটি ভিন্ন সময়ও চূড়ান্ত করেছে: বাংলাদেশ সময় রাত ৮টা, রাত ১১টা ও রাত ২টায় খেলা শুরু হবে।

২০২৬ সালের ৬ ডিসেম্বর ইউরোর বাছাই পর্বের ড্র হবে বেলফাস্টে। উয়েফা জানিয়েছে, আগামী ইউরো ঘিরে ২০২৮ থেকে ২০৩১ পর্যন্ত সময়ে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের আর্থ-সামাজিক প্রক্রিয়ায় সাড়ে ৩ বিলিয়ন পাউন্ডের বেশি মূল্যের সুবিধা যোগ হবে বলে স্বাধীন মূল্যায়নে উঠে এসেছে। এসব সুবিধার মধ্যে রয়েছে চাকরির সুযোগ সৃষ্টি, আঞ্চলিক সমৃদ্ধি, আন্তর্জাতিক পর্যটকদের খরচসহ নানা খাত। উল্লেখ্য, গত ইউরোর রানার্স আপ দল ছিল ইংল্যান্ড, স্কটল্যান্ড বাদ পড়েছিল গ্রুপ পর্ব থেকে এবং ওয়েলস ও আয়ারল্যান্ড বাদ পড়েছিল বাছাইয়ে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102