রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ক্যালেন্ডার নেই, ঘড়ি নেই; তবুও গাছ কীভাবে জানে ফুল ফোটানোর সঠিক সময়? আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার

সাতক্ষীরা সীমান্তে দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা সহআটক দুই

আনোয়ার হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
সাতক্ষীরা সদর  মাহামুদপুর সীমান্তো এলাকা থেকে ১০ হাজার পিস ভারতীয় ইয়াবাসহ দুই মাদক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। গতকাল শুক্রবার (১লা আগস্ট) ভোর ৫টার সময় ভোমরা সীমান্তের মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেকে আটক করা হয়েছে।

আটকৃতরা হলো সাতক্ষীরা সদর শহরের ইটাগাছা বৌ বাজার এলাকার মোঃফজর গাজীর ছেলে মোঃশাহিন গাজী (২৩) এবং মোঃ মিন্টু গাজীর ছেলে মোঃ নাছিবুল গাজী (১৮) ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে( বিজিবি ) জানতে পারে যে, ভারত থেকে মাদক চোরাচালানের চেষ্টা চলছে। ওই তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির নায়েব সুবেদার মোঃ সেলিম আহমেদের নেতৃত্বে একটি চৌকস টহল দল মাহামুদপুর এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে।

তাদের দেহ তল্লাশি করে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। আটককৃতদের ও উদ্ধারকৃত আলামত সহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।

এই ঘটনায় নায়েব সুবেদার মোঃ সেলিম আহমেদ বাদী হয়ে আটককৃত দুই জনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে বলে জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102