রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

হুমকিতে কালীগঞ্জের হোয়াইট গোল্ড খ্যাত হাজার হাজার বিঘা চিংড়ি ঘের

শ্যামল কুমার মন্ডল, কালীগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
গত কয়েকদিনের ভারী বৃষ্টিতে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানার হাজার হাজার বিঘা জমির চিংড়ি মাছের ঘের তলিয়ে যাওয়ার উপক্রম হয়েছে।ইতোমধ্য ছোটখাটো কয়েকশো ঘের তলিয়ে গেছে বলে জানা গেছে।
 বিশেষ করে উপকূলীয় অঞ্চল সহ,নদ -নদীর কাছাকাছি অবস্থিত ঘের গুলোর পানি তুলনামূলক বেশি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে চিংড়ি চাষের ভরা মৌসুম হাওয়ায় চিংড়ি চাষীদের চিন্তা বেড়েছে ঘের ভর্তি মাছের জন্য। ছোটখাট ঘরগুলো নেট বা উঁচু ভেড়ি নির্মাণ করতে পারলেও বড় বড় ঘেরগুলো অল্প সময়ের ভিতরে উঁচু ভেড়ি নির্মাণ করা সম্ভব হচ্ছে না মালিকদের পক্ষে। ফলে হাজার হাজার কোটি টাকার ক্ষতির সম্মুখীন হতে পারে এই অঞ্চলের চিংড়ি চাষিরা। চিংড়ি চাষীদের আর্থিক ক্ষতি হলে সরকারও হারাবে মোটা অংকের রাজস্ব।
 প্রায় প্রত্যেক বছর এই অঞ্চলের বর্ষা মৌসুমে চিংড়ি চাষীদের এ ধরনের সমস্যা হয় বলে জানা গেছে। যথযুক্ত পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলে এ ধরনের সমস্যা আর ঘটবে না বলে মনে করে চাষিরা। সরকার নিজস্ব পৃষ্ঠপোষকতায় এই চিংড়ি শিল্পকে রক্ষার জন্য হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে চিংড়ি চাষিরা।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102