শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডি : বাঁচানো গেল না ১৪ বছরের শিক্ষার্থী আয়ানকেও

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্তে দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন সাহিল ফারাবি আয়ান (১৪) নামে আরও এক শিক্ষার্থী মারা গেছে। এনিয়ে এই ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫।

রোববার দিবাগত রাত পৌনে ২টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাইলস্টোনের ইংরেজি ভার্সনের সপ্তম শ্রেণির শিক্ষার্থী আয়ান।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আয়ান লাইফ সাপোর্টে ছিল এবং তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছিল।

এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আরও একজনের মৃত্যু হয়।

গত ২১ জুলাই দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

এদিকে, মাইলস্টোন ট্র্যাজেডির নিহতের সংখ্যা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যে সংশোধন করা হয়েছে হয়েছে। আগের হিসেবে নিহতের সংখ্যা ছিল ৩৫, কিন্তু রোববার (২৭ জুলাই) তা কমে দাঁড়িয়েছে ৩৪। নতুন করে আয়ানের মৃত্যুতে এই সংখ্যা বেড়ে হয়েছে ৩৫।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102