বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

ভুটানকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে বাংলাদেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল টুর্নামেন্টে জয়রথ ছুটিয়ে চলেছে বাংলাদেশ। আজ টুর্নামেন্টের চতুর্থ ম্যাচে ভুটানকে ৩-০ গোলে হারিয়েছে স্বাগতিকরা। বৈরী আবহাওয়ার কারণে নির্ধারিত ভেন্যু বদলে খেলা অনুষ্ঠিত হয়েছে বসুন্ধরা কিংস অ্যারেনার অনুশীলন মাঠে, যেখানে দর্শক প্রবেশ ছিল না।

টানা চার ম্যাচ জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। সমান ম্যাচে নেপালের সংগ্রহ ৯ পয়েন্ট। ২১ জুলাই এই দুই দলের মুখোমুখি লড়াই টুর্নামেন্টের ‘অলিখিত ফাইনাল’ হয়ে দাঁড়াতে পারে।

আজকের ম্যাচে শুরু থেকেই ছন্দে ছিল বাংলাদেশ। ৩৩ ও ৬৫ মিনিটে তৃষ্ণার জোড়া গোলে এগিয়ে যায় দল। শেষ দিকে ৭৪ মিনিটে স্বপ্না রানীর গোলে ব্যবধান দাঁড়ায় ৩-০। যদিও দ্বিতীয়ার্ধে একবার পেনাল্টি মিস করে বাংলাদেশ, তবে ম্যাচের ফলাফলে তা প্রভাব ফেলেনি।

এর আগে গত পরশু দিন ভুটানকে ৪-১ গোলে হারিয়েছিল লাল-সবুজের মেয়েরা। সেদিনও খেলা হয়েছিল দুই ভাগে-বৈরী আবহাওয়ার কারণে। প্রথমার্ধে শান্তি মারডির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দীর্ঘ বিরতির পর শুরু হওয়া দ্বিতীয়ার্ধে ভুটান দ্রুত সমতা ফেরালেও শান্তি মারডির হ্যাটট্রিকে ম্যাচে বড় জয় নিশ্চিত হয়।

সব মিলিয়ে সাফের মঞ্চে দাপটের সঙ্গেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কিশোরীরা। ২১ জুলাইয়ের ম্যাচ ঘিরেই এখন জমে উঠছে উত্তেজনা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102