রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
আশীর্বাদ ও হুমকির দোলাচলে ভবিষ্যৎ; এআই কি তবে মানুষের মগজ গিলে খাচ্ছে? তীব্র তাপদাহে ১৫ জেলায় জনজীবন দুর্বিষহ ইরানে নিখোঁজ থাকা ক্রুকে উদ্ধার করল মার্কিন স্পেশাল ফোর্স ইরান থেকে ‘নাটকীয়ভাবে’ বের হলো মার্কিন পাইলট উদ্ধারকারী দল ইসলামে দান পরকালীন সওয়াব ও ইহকালীন সমৃদ্ধির সেতুবন্ধন ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রত্যাখ্যান করেছে ইরান রমজানের বাদ পড়া রোজা আদায়ের নিয়ম : জানুন ইসলামের বিধান পে-স্কেল ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রীর বৈঠক আজ যুক্তরাষ্ট্রে কাসেম সোলেমানির স্বজনদের গ্রেপ্তার সারা দেশে হামের টিকা দেওয়ার তারিখ জানালেন স্বাস্থ্যমন্ত্রী

বাংলাদেশের জলসীমায় মাছ শিকার, ৩৪ ভারতীয় জেলে আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করা ৩৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী। এ সময় ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামে তাদের দুটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়।

রবিবার (১৩ জুলাই) রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া-সংলগ্ন গভীর সাগর থেকে ট্রলার ও জেলেদের আটক করে নৌবাহিনীর টহলরত জাহাজ।

মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বঙ্গোপসাগরের বাংলাদেশ জলসীমায় অনুপ্রবেশ করে মাছ শিকার করছিলেন দুটি ট্রলারের ভারতীয় জেলেরা।

বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল চলাকালে জাহাজের রাডারে ট্রলার দুটির উপস্থিতি ধরা পড়ে। পরে নৌবাহিনীর সদস্যরা ধাওয়া করে ট্রলার দুটি আটক করেন।তিনি বলেন, আটক ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েক’শ কেজি সামুদ্রিক মাছ রয়েছে, যা নিলামের মাধ্যমে বিক্রি করা হবে। জব্দ করা ট্রলার ও আটক জেলেদের মোংলা থানায় হস্তান্তর করা হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102