রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি

সারাদেশে আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

সারাদেশে চলমান আলিম ও কারিগরির এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে মাদরাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের নির্ভরযোগ্য সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন পরীক্ষা স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে পরীক্ষা স্থগিতের সুনির্দিষ্ট কারণ বা পরবর্তী তারিখ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।

আকস্মিক এই ঘোষণায় পরীক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে অতিভারি বর্ষণ ও বন্যা পরিস্থিতির কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বৃহস্পতিবারের (১০ জুলাই) সব এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামসুল ইসলামের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরিন।

জানা গেছে, টানা বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুমিল্লা, ফেনী, নোয়াখালী ও পরশুরামের বিভিন্ন এলাকায় পানি বাড়ছে। এসব এলাকায় ১০ জুলাই অনুষ্ঠিব্য উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাকে ঘিরে কিছুটা উদ্বেগ তৈরি হওয়ার প্রেক্ষিতে সন্ধ্যায় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা শিক্ষা বোর্ড। সিদ্ধান্ত মোতাবেক ১০ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে এসব পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে- এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102