বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

চবি শাখার ২০২৫ সেশনের সভাপতি মোহাম্মদ আলী এবং সম্পাদক পারভেজ

এম. ইউছুফ, চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার ২০২৫ সেশনের বাকি সময়ের জন্য (ষান্মাসিক) নতুন সভাপতি ও সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী এবং সেক্রেটারি মনোনিত হয়েছেন মোহাম্মদ পারভেজ। সদ্য সাবেক সভাপতি মুহাম্মদ ইব্রাহিমকে কেন্দ্রের জনশক্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার আয়োজিত এক জরুরি সদস্য সমাবেশে এ কমিটি গঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম। সমাবেশটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় বিজ্ঞান সম্পাদক ডা. উসামাহ। সভায় শাখা সভাপতির নির্বাচন অনুষ্ঠিত হয় ব্যালট পেপারের মাধ্যমে। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মোহাম্মদ আলীকে সভাপতি ঘোষণা করেন এবং কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102