বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ জুন, ২০২৫

২০২৬ সালের এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষার জন্য পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) থেকে সম্প্রতি এ বিষয়ে একটি নির্দেশনা জারি করা হয়েছে।

এনসিটিবির চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) রবিউল কবির চৌধুরীর স্বাক্ষর করা চিঠিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়েছে ২০২৪ সালের আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহে।

এই শিক্ষার্থীরাই ২০২৬ সালের মে-জুনে অনুষ্ঠিতব্য এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় অংশ নেবে। এসব পরীক্ষা হবে পূর্ণ সময় ও পূর্ণ নম্বরের ভিত্তিতে এবং পুরো সিলেবাস থেকে প্রশ্ন করা হবে।

শিক্ষা বোর্ড, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখাগুলোকে এ বিষয়ে জানিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

করোনা মহামারির কারণে বিগত কয়েক বছর সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এবার থেকে আবার পূর্ণাঙ্গ পাঠ্যসূচিতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো।

সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও পাঠ্যবিষয়ের গভীরতা বজায় রাখার স্বার্থেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102