সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

ইশরাকের শপথ নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটির মেয়র ইঞ্জিনিয়ার ইশরাকের শপথ নিতে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে আজকের মধ্যে শপথ গ্রহণ করানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এটি পাঠানো হয়েছে সিটি করপোরেশন আইন ২০০৯ অনুযায়ী।

ইশরাকের পক্ষে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের মাধ্যমে। বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী এহসানুর রহমান।

এদিকে, হাইকোর্টের দেওয়া রিট খারিজ আদেশের বিরুদ্ধে আপিল আবেদন দায়ের করা হয়েছে। ২০২০ সালের নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক ফল বাতিল চেয়ে মামলা করেন। নির্বাচনী ট্রাইব্যুনালের রায়ে ওই নির্বাচনে জয়ী ঘোষণা করা হয় ইশরাককে এবং ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে।

গত বছর দেশের সব সিটি করপোরেশনের মেয়র অপসারণের পর ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত সচিব শাহজাহান মিয়া। এখন ইশরাকের শপথ গ্রহণের মাধ্যমে মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার বিষয়টি চূড়ান্ত হওয়ার পথে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102