বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

আড়াই শতাধিক রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ মে, ২০২৫

রাশিয়ার ছোড়া আড়াই শতাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এক রাতেই তারা রাশিয়ার ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ২৪৫টি ড্রোন ভূপাতিত করেছে তারা। এ হামলার লক্ষ্য ছিল রাজধানী কিয়েভ।

শনিবার (২৪ মে) এক বিবৃতিতে ইউক্রেনের বিমান বাহিনী এ তথ্য জানায়।খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়, ‘বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে কিয়েভ-কে লক্ষ্য করে ছোড়া ৬টি ইস্কান্দার-এম/কেএন-২৩ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৪৫টি শাহেদ ইউএভি ধ্বংস করেছে।’

এর আগে ইউক্রেনের একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন ইউক্রেনীয় সেনা নিহত এবং ১০ জন আহত হন।

জাতীয় নিরাপত্তা বাহিনীর তথ্যমতে, হামলার সময় প্রশিক্ষণ চলছিল এবং এটি একটি গুরুত্বপূর্ণ সামরিক প্রশিক্ষণ কেন্দ্র ছিল। হামলার পরপরই ওই ইউনিটের কমান্ডারকে বরখাস্ত করেছে কিয়েভ।

হামলার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে রাশিয়া। সেখানে বনাঞ্চলের একটি প্রশিক্ষণ শিবিরে বিস্ফোরণের দৃশ্য দেখা যায়। ড্রোন থেকে ধারণকৃত ওই ভিডিওতে বিস্ফোরণের ফলে আগুন ধরে যাওয়ার পর বিশাল এলাকা জুড়ে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়তে দেখা যায়।

ইউক্রেনের জাতীয় নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এ ঘটনায় একটি অভ্যন্তরীণ তদন্ত চলছে এবং আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেও তদন্তে যুক্ত করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে কিয়েভের সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102