বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

দুর্ভিক্ষের সংজ্ঞা বদলে দেবে গাজার মানবিক সঙ্কট

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

ইসরাইলের অবরোধ ও বোমাবর্ষণের মধ্যে গাজা উপত্যকায় চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, উপত্যকার লাখো মানুষ অনাহারের মুখে, শিশুরা কাঁদছে ক্ষুধার যন্ত্রণায়, আর কিছু না হলে এই সংকট মৃত্যুতে পরিণত হবে। এই সংকট দুর্ভিক্ষের নতুন সংজ্ঞা সৃষ্টি করবে।

গাজা প্রশাসনের দাবি, গত ২ মার্চ থেকে এখন পর্যন্ত ইসরাইলের ‘ক্ষুধানীতির’ কারণে অন্তত ৩২৬ জন ফিলিস্তিনি মারা গেছেন। ইসরাইলের বিরোধী নেতা ইয়ার গোলান বলেছেন, গাজায় শখের বসে শিশু হত্যা করছে ইসরাইল।

গাজার এই চিত্রই বলে দেয় ক্ষুধার্ত শিশুদের হাহাকার কতটা তীব্র। একটু খাবারের আশায় কেউ কেউ দুই থেকে তিন দিন বা তারও বেশি সময় ধরে অপেক্ষা করছেন। খাবারের অভাবে ধীরে ধীরে মরতে বসেছে গাজার শিশুরা।

আমরা খাবার না পেলে, বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতো। দু’দিন ধরে তারা অনাহারে। দেড়-দুই মাসেরও বেশি সময় ধরে চলমান এই সমস্যা। আমাদের বাচ্চারা ধীরে ধীরে মারা যাচ্ছে।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি বলছে, ইসরাইল কিছু সীমান্ত অস্থায়ীভাবে খুলে দিলেও তা ‘গাজায় তীব্র খাদ্য সংকটের তুলনায় একেবারেই অপ্রতুল’।

এই অবস্থা চলতে থাকলে পুরো গাজার জনগোষ্ঠী অনাহারের মুখে পড়বে। কারণ কিছু ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করলেও ইসরাইলি বিধিনিষেধের কারণে সেগুলো বিতরণ করা যাচ্ছে না।

গাজার এক মা বলছেন, আমরা তপ্ত রোদে তাঁবুর নিচে থাকি, পেটে কিছু নেই। সন্তানরা ক্ষুধায় কাঁদছে। একজন মা হিসেবে আমি অসহায়- না পারছি ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করতে, না ক্ষুধা থেকে, না পোকামাকড় থেকে।

এই পরিস্থিতিতে, নিজ দেশে তীব্র সমালোচনার মুখে পড়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরাইল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে বলে অভিযোগ করেছেন বিরোধী দল ডেমোক্র্যাটস’র নেতা ইয়ার গোলান।

তিনি বলেন, যদি আমরা একটি সুস্থ ও বিবেকবান রাষ্ট্র হিসেবে আচরণে না ফিরি, তবে ইসরাইল দক্ষিণ আফ্রিকার মতো একঘরে রাষ্ট্রে পরিণত হবে। একটি সুস্থ রাষ্ট্র কখনো বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ, শিশু হত্যা এবং মানুষকে উচ্ছেদের লক্ষ্য নির্ধারণ করে না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে ইসরাইল এখন শখের বশে গাজার শিশুদের হত্যা করছে।

সরকারের নীতিকে ‘প্রতিহিংসাপরায়ণ ও নৈতিকতাবর্জিত’ উল্লেখ করে গোলান বলেন, এই সরকার সঙ্কটময় সময়ে দেশ পরিচালনার কোনো যোগ্যতা রাখে না। তাদের কাজ ইসরাইলের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102