সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
পশ্চিমবঙ্গে বিজেপি ১৯৫ আসনে, তৃণমূল ৯২ আসনে এগিয়ে সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের

বিশ্বে প্রথম এআই চিকিৎসক ক্লিনিক চালু করল সৌদি আরব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ২১ মে, ২০২৫

চিকিৎসাক্ষেত্রে ইতিহাস গড়ল সৌদি আরব। বিশ্বে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) আধুনিক ক্লিনিক চালু হয়েছে দেশটিতে।

সেখানে রোগীদের প্রাথমিক চিকিৎসা দিচ্ছে একটি এআই চিকিৎসক ‘ডক্টর হুয়া’।

আলমুসা গোষ্ঠীর উদ্যোগে এবং চীনের এআই প্রতিষ্ঠান সিন-ই’র কারিগরি সহায়তায় চালু হওয়া এ ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে ১৮ মাসের জন্য চালু হয়েছে।

রোগীরা নির্ধারিত সময়ে চিকিৎসাসেবা নিতে পারবেন, লাইনে দাঁড়ানো বা দীর্ঘ সময় অপেক্ষার প্রয়োজন হবে না।

রোগী ক্লিনিকে প্রবেশ করার পর এআই চিকিৎসক ডক্টর হুয়া তার সঙ্গে কথোপকথনের মাধ্যমে শারীরিক সমস্যা বিশ্লেষণ করে একটি প্রেসক্রিপশন প্রস্তুত করবে। পরবর্তীতে সেটি একজন অভিজ্ঞ মানব চিকিৎসক যাচাই করে অনুমোদন দেবেন।

যদিও চিকিৎসা প্রক্রিয়ায় এআই মুখ্য ভূমিকা পালন করছে, প্রতিটি ধাপেই থাকবে চিকিৎসকদের তত্ত্বাবধান।

এই এআই সেবা আপাতত শুধু আউটডোর রোগীদের জন্য চালু করা হয়েছে। জরুরি বিভাগে এখনো এআই ব্যবহার করা হয়নি, কারণ তাৎক্ষণিক জটিল সিদ্ধান্ত গ্রহণে মানুষের ভূমিকা এখনো অপরিহার্য বলে বিবেচিত।

ভাষাগত বৈচিত্র্যের কথা মাথায় রেখে ডক্টর হুয়াকে একাধিক ভাষায় দক্ষ করা হয়েছে, যাতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত রোগীরাও সেবা পেতে পারেন নির্বিঘ্নে।

চিকিৎসাক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার এই প্রয়োগ কতটা সফল হবে, তা সময়ই বলে দেবে। তবে এটি যে আধুনিক চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক এতে কোনো সন্দেহ নেই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102