শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালে রেকর্ডীয় খাল দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন গাজীপুরে গৃহবধূ মিম হত্যার ৪৮ ঘণ্টার মধ্যে প্রধান আসামি আলম গ্রেপ্তার বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে দিপু সভাপতি, জালাল সম্পাদক বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী

টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামছুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জের পার্শ্ববর্তী বাগেরহাট জেলার চিতলমারীর কলাতলা ইউনিয়নের কুনিয়া বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শামছুল হক টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের বাসিন্দা এবং সিরাজ শেখের ছেলে। তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক শওকত হোসেন দিদার হত্যা মামলা, পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনাসহ একাধিক মামলায় এজাহারনামীয় আসামি হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ওসি মো. খোরশেদ আলম। তিনি জানান, গ্রেপ্তারের পর শনিবার শামছুল হককে গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হবে।
উল্লেখ্য, ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন হিসেবে চিহ্নিত হওয়ায় এর কার্যক্রম আইনগতভাবে সীমিত, এবং এর সঙ্গে সংশ্লিষ্টতার কারণে অনেকের বিরুদ্ধেই আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102