সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পথ হারিয়ে রিফাতের কান্না, আনসারের চেষ্টায় মিলল আপন ঠিকানা ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই : স্পিকার বিরলে ১৩৯১ বস্তা সার জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর বাউফলে যুবদল পরিচয়ে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আটক ৫১৭ জন ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ, নাগরিকত্ব হারাচ্ছেন ইসরাইলের দুই নির্মাতা

‘আমরা দুঃখিত সাম্য, তোমাকে নিরাপত্তা দিতে পারিনি : আসিফ মাহমুদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য সবসময় যৌক্তিক দাবির আন্দোলনে সক্রিয় থাকতেন বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

বুধবার (১৪ মে) দুপুরে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি সাম্যকে স্মরণ করেন এবং নিরাপত্তা দিতে না পারায় দুঃখ প্রকাশ করেন।

আসিফ লেখেন, “প্রথম বর্ষ থেকেই সাম্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী ছিল। আজ সে আমাদের মাঝে নেই— এটা মেনে নেওয়া কষ্টকর।”
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানে দীর্ঘদিন ধরে অপরাধচক্র ও মাদকের আধিপত্য রয়েছে, যা এ ঘটনার জন্য দায়ী। উদ্যানকে নিরাপদ করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে।
তিনি বলেন, “আমি নিজে দায়িত্ব নিয়ে উদ্যানকে নিরাপদ স্থান হিসেবে গড়ে তুলব।”
গতরাত ১২টার দিকে মোটরসাইকেল ধাক্কাকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে সাম্য নিহত হন। এ ঘটনায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102