সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
পথ হারিয়ে রিফাতের কান্না, আনসারের চেষ্টায় মিলল আপন ঠিকানা ভারতসহ সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই : স্পিকার বিরলে ১৩৯১ বস্তা সার জব্দ, ৪ ব্যবসায়ীকে জরিমানা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর বাউফলে যুবদল পরিচয়ে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ ঠাকুরগাঁওয়ে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আটক ৫১৭ জন ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নির্বাচনে আসছে নতুন নিয়ম গাজা নিয়ে তথ্যচিত্র নির্মাণ, নাগরিকত্ব হারাচ্ছেন ইসরাইলের দুই নির্মাতা

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড : প্রধান উপদেষ্টা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

চট্টগ্রাম বন্দর দেশের অর্থনীতির হৃৎপিণ্ড বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

তিনি বলেন, ‘চট্টগ্রাম বন্দর বাদ দিয়ে অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়।’

বুধবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে এ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা। এই বন্দর চালু হলে বিদেশিরা বাংলাদেশে বিনিয়োগ করবে।’

এরইমধ্যে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে এনসিটি-৫ প্রাঙ্গণে মত বিনিময় সভায় যোগ দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেখানে তিনি বন্দর ও জাহাজ চলাচল খাতের উর্ধ্বতন কর্মকর্তা, বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও বাণিজ্য সংস্থার নেতাদের সঙ্গে মত বিনিময় করছেন।

চট্টগ্রাম বন্দরের উর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যমান বন্দর কার্যক্রম, ভবিষ্যৎ সম্ভাবনা, মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরসহ চলমান ও প্রস্তাবিত মূল স্থাপনাগুলোর ওপর একটি মাল্টিমিডিয়া উপস্থাপনা করা হবে।

পরে চট্টগ্রাম সার্কিট হাউজে যাবেন প্রধান উপদেষ্টা। সেখানে তিনি কর্ণফুলী নদীর ওপর কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উন্মোচন করবেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102