সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামানের মরদেহ প্রায় ৪০ ঘণ্টা পর বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে পীরগঞ্জ সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিএসএফ নিহত আসাদুজ্জামানের মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। পরে আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহটি পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভারতের উত্তর দিনাজপুর জেলার রাধিকাপুর এলাকায় বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি নাগরিক মো. আসাদুজ্জামানের মরদেহ বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশ পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মরদেহ গ্রহণের পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শেষে তা স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হবে।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ মহকুমা এলাকায় বিএসএফের গুলিতে আসাদুজ্জামান নিহত হওয়ার খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। ঘটনার পর থেকেই বিজিবি বিষয়টি নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে এবং মরদেহ দ্রুত হস্তান্তরের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেয়।

এরই ধারাবাহিকতায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে প্রায় ৪০ ঘণ্টা পর নিহত আসাদুজ্জামানের মরদেহ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102