সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আটক ৫১৭ জন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) জেলা ও থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৫১৭ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৪ জন, পূর্ববর্তী মামলায় ৬০ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ৩৩ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় চারজন এবং ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৭ জন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানামূলে ১১৯ জন এবং সাজা পরোয়ানামূলে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার করা হয়েছে আরও ১৬০ জনকে। তাদের মধ্যে মাদক ব্যবসায়ী ৪৬ জন, মাদক বহনকারী তিনজন এবং মাদকসেবী ১৫৭ জন।

মাদক ব্যবসায়ীদের মধ্যে ৪৬ জনকে নিয়মিত ও অন্যান্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭৩ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া অর্থদণ্ড দেওয়া হয়েছে ৩১ হাজার ১০০ টাকা। এ সময় মাদকদ্রব্য উদ্ধারের ঘটনায় ৩৭টি মামলা হয়েছে। পুলিশের অভিযানে ১২ হাজার ৪০৪ পিস ইয়াবা, ৩৭৪ লিটার চোলাই মদ, ৫২ কেজি ৭৬৭ গ্রাম গাঁজা, চার বোতল বিদেশি মদ এবং ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102