বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

লরিচাপায় প্রাণ গেল কোরআনে হাফেজের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

চট্টগ্রামের সীতাকুণ্ডের কেএসআরএম স্টিলমিলের লরির চাকায় পিষ্ট হয়ে এক কোরআনে হাফেজ নিহত হয়েছেন। নিহতের নাম দিদারুল আলম (১৮)।

রোববার (৪ মে) বেলা ১১টায় উপজেলার কুমিরাস্থ রয়েল সিমেন্ট কারখানাস্থ রয়েল গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান

নিহত দিদারুল উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফকিরহাট এলাকার মোহাম্মদ জানে আলমের ছেলে ও দুল্লাপাড়া জামে মসজিদের মোয়াজ্জেম।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাফেজ দিদারুল আলম সাইকেল চালিয়ে যাওয়ার সময় রয়েল গেটের সামনে একটি মিনিবাসের ধাক্কায় পড়ে যান। এ সময় কেএসআরএম স্টিল মিলের লরি চাপ দিলে হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্যে মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102