বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

বাটার ৩ জোড়া জুতা উদ্ধারসহ ৩ জন গ্রেফতার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫

নগরীতে লুণ্ঠিত বাটার ৩ জোড়া জুতা উদ্ধারসহ ৩ জন দূর্বৃত্তকে গ্রেফতার করেছে সোনাডাঙ্গা থানা পুলিশ

গাজায় ইসরাইলী বাহিনীর বর্বর গণহত্যার প্রতিবাদ এবং ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানিয়ে বৈশ্বিক হরতালের সমর্থনে গত ৭ এপ্রিল ২০২৫ তারিখ সারাদেশের ন্যায় খুলনা মহানগরীতেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঐদিন সন্ধ্যায় বিক্ষোভ মিছিল থেকে উচ্ছৃঙ্খল দুর্বৃত্তরা নগরীর ময়লাপোতা কেডিএ অ্যাভিনিউ এর কেএফসি ফুড কোর্ট এবং শিববাড়ি মোড়ে হোটেল টাইগার গার্ডেনের নিচতলায় অবস্থিত বাটা শোরুম এবং ডমিনোজ পিজ্জায় হামলা চালায়। ওই সময় তারা কেএফসির আসবাবপত্র, ইলেকট্রনিক সমাগ্রী এবং বাটা শোরুমে ভাঙচুর ও লুটপাট করে।

এই ঘটনায় নগরীতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক এবং অরাজক পরিস্থিতি সৃষ্টিকারীদের গ্রেফতারের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সাঁড়াশী অভিযান পরিচালনা করে ইতোমধ্যে ৩৬ জনকে আটক এবং লুণ্ঠিত জুতা ও ব্যাগ উদ্ধার করেছে। হামলার ভিডিও এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ গত ১৫ এপ্রিল সকালে আরো ৩ জন দুর্বৃত্তকে গ্রেফতার করেছে। আটককৃতদের কাছ থেকে বাটার লুণ্ঠিত আরো ৩ জোড়া জুতা উদ্ধার করা হয়েছে। হামলা ও লুটের ঘটনায় জড়িত অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য অভিযান চলমান আছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102