মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

দেশের বর্তমান রিজার্ভ পরিমাণ জানাল কেন্দ্রীয় ব্যাংক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বর্তমানে ২৬ হাজার ৩৮৬ দশমিক ৪৬ মিলিয়ন ডলার, যা ২৬ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের সমান।

রোববার (১৩ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্যে দেখা গেছে, চলতি এপ্রিল মাসের ১৩ তারিখ পর্যন্ত দেশের মোট রিজার্ভ (গ্রস রিজার্ভ) ছিল উল্লেখিত পরিমাণে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, বর্তমানে রিজার্ভের পরিমাণ ২১ হাজার ১১৪ দশমিক ৩৫ মিলিয়ন ডলার।

আইএমএফের ঋণ পেতে হলে জুন মাসের মধ্যে নিট রিজার্ভ নির্দিষ্ট লক্ষ্যমাত্রায় রাখতে হবে বলে জানিয়ে আরিফ হোসেন খান বলেন, ‍‍‘রিজার্ভ এখন পর্যন্ত সন্তোষজনক পর্যায়ে রয়েছে। আমরা আশাবাদী, নির্ধারিত সময়ের মধ্যেই আইএমএফের শর্ত পূরণ করতে পারব।‍‍’

তিনি আরও জানান, জুন মাসের মধ্যে নিট রিজার্ভ ১৭ বিলিয়ন ডলারের কিছু বেশি থাকতে হবে, যেখানে বর্তমানে তা রয়েছে প্রায় ১৬ বিলিয়ন ডলারে। অর্থাৎ লক্ষ্যমাত্রার তুলনায় এখনো প্রায় ১ বিলিয়ন ডলার ঘাটতি রয়েছে।

এর আগে, ৬ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ ছিল ২৫ হাজার ৬২৫ দশমিক ৩৮ মিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২০ হাজার ৪৬০ দশমিক ৫২ মিলিয়ন ডলার।

আর ২৭ মার্চ পর্যন্ত রিজার্ভ ছিল ২৫ হাজার ৪৪০ দশমিক ৮৮ মিলিয়ন ডলার (গ্রস) এবং আইএমএফ পদ্ধতিতে হিসাব করলে তা দাঁড়ায় ২০ হাজার ২৯৬ দশমিক ৯৩ মিলিয়ন ডলার।

উল্লেখ্য, নিট রিজার্ভ নির্ধারণ করা হয় মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দিয়ে, যা আইএমএফের বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী পরিমাপ করা হয়ে থাকে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102