বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

যথাযোগ্য মর্যাদায় কালীগঞ্জে বর্ষবরণ উৎসব উদযাপিত হচ্ছে

শ্যামল কুমার মন্ডল,কালিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় বর্ষবরণ উৎসব উদযাপিত হচ্ছে। দিনটির উপলক্ষে উপজেলা প্রশাসন সহ কালীগঞ্জ উপজেলার স্কুল, কলেজ, ক্লাব ও সোসাইটি গুলো দিনভর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে।
 কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনুজা মন্ডল পহেলা বৈশাখ উপলক্ষে জনগণকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়েছেন।
 কালিগঞ্জ উপজেলার স্কুল গুলো সাজানো হয়েছে বর্ণিল সাজে। বিশেষ করে তারালী মাধ্যমিক বিদ্যালয়ে যেয়ে দেখা গেছে অপরূপ সাজে সাজানো হয়েছে বিদ্যালয় প্রাঙ্গণ। বিভিন্ন ধরনের আলপনা, ঢাক, ঢোল সহ বিভিন্ন চিত্রকর্মের স্থান পেয়েছে বিদ্যালয়ের আঙিনার এবং দেয়ালে। নলতা মাধ্যমিক বিদ্যালয়,কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে।
 নলতা রেসিডেনশিয়াল ডিগ্রি কলেজ, কালিগঞ্জ সরকারি কলেজ, আলাউদ্দিন ডিগ্রী কলেজ,
 রোকেয়া মুনসুর মহিলা কলেজ সহ অন্যান্য কলেজ গুলো বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে।
 আগামী দিনগুলো যেন সুন্দর এবং বিনোদনমুখর হয়, মানুষে হানাহানি যেন বন্ধ হয় এই আশাবাদ ব্যক্ত করেছেন কালিগঞ্জ উপজেলা বাসি।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102