মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

মঙ্গলবার (৮ এপ্রিল) এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও এর পাশে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপটি প্রথমে উত্তর-উত্তরপশ্চিম দিকে এগোচ্ছিল।

পরবর্তীতে দিক পাল্টে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হতে শুরু করেছে বলেও আবহাওয়া অফিস বলছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশেপাশের এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।

যেহেতু এখন গরম অনেক বেশি। এটি ঘনীভূত হওয়ার উপযোগী পরিবেশ তৈরি হবে।

আবহাওয়াবিদদের ধারণা, সুস্পষ্ট লঘুচাপটি নিম্নচাপে পরিণত হতে পারে। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে কি না এখনো বলা যাচ্ছে না।

তা ছাড়া ঘূর্ণিঝড়ের রূপ নিলে কোনদিকে যাবে, তা বোঝার জন্য আরও অপেক্ষা করতে হবে বলেও আবহাওয়াবিদরা বলছেন।

আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুসারে, ফরিদপুর, ফেনী, যশোর ও সিরাজগঞ্জ জেলার ওপর দিয়ে মৃদু তাপদাহ বয়ে যাচ্ছে তা কিছুটা প্রশমিত হতে পারে।

এ ছাড়া, সারা দেশেই অস্থায়ীভাবে দমকা হওয়া বয়ে যেতে পারে। উপকূলীয় এলাকায় কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102