বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

পাচার হওয়া অর্থ ফেরাতে শ্রীলঙ্কার সহায়তা চেয়েছে সরকার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলংকার সহায়তা কামনা করেছেন। থাইল্যান্ডের ব্যাংককে শুক্রবার (৪ এপ্রিল) অনুষ্ঠিত বিমসটেক সম্মেলনের সাইডলাইনে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী হরিণী আমরাসুরিয়ার সঙ্গে বৈঠককালে তিনি এ সহায়তা কামনা করেন।

প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দুই দেশের এই শীর্ষ নেতারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং দক্ষিণ এশিয়ার এই দুই মিত্র দেশের মধ্যে বাণিজ্য ও সহযোগিতা আরও বিস্তারের অঙ্গীকার করেন।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী চুরি হওয়া অর্থ উদ্ধারে তার দেশের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। তিনি জানান, শ্রীলঙ্কার সংসদ এই প্রক্রিয়া ত্বরান্বিত করতে একটি নতুন আইন অনুমোদন করেছে।

এসময় প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে শ্রীলঙ্কার সহায়তা কামনা করেন।

বৈঠকে দুই নেতা ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থান সম্পর্কেও আলোচনা করেন এবং দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক জোরদার করার গুরুত্ব তুলে ধরেন।

ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কারমূলক কর্মসূচি এবং আসন্ন নির্বাচন সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরেন, যা ২০২৪ সালের ডিসেম্বর থেকে ২০২৫ সালের জুনের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, এসডিজি সমন্বয়কারী লামিয়া মোর্শেদ এবং পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102