বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ঈদে পুলিশ সদস্যদের ছুটি নেই : স্বরাষ্ট্র সচিব

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫

আসন্ন ঈদে পুলিশ বাহিনীর সদস্যদের ছুটি নেই, ফলে টানা ছুটি থাকলেও নিরাপত্তায় কোনো বিঘ্ন ঘটবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ‘সতর্ক’ অবস্থানের কারণে ঈদের সময়ে অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার শঙ্কা দেখছেন না তিনি।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টানা ৯ দিনের ছুটি থাকা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

নাসিমুল গণি বলেন, “আমাদের পুলিশ বাহিনী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছুটিতে নেই। তারা অ্যালার্ট থাকবে সমস্ত কাজের জন্য। ঈদের বিপুল সংখ্যক মানুষ ঢাকা থেকে চলে যাবে। তাদের যাত্রাটা আনন্দদায়ক করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করছি। সেখানে বাস মালিক সমিতি, পরিবহন সমতি, তাদের সহযোগিতা নিয়ে আমরা নিরাপদের চেষ্টা করছি।”

পুলিশের ছুটি কি বাতিল করা হয়েছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের তো ২৪ ঘণ্টাই ডিউটি। থানা এমন একটা অফিস যেটা ১৮৬১ সালে শুরু হয়েছিল দিবারাত্র চলেছে, ২০২৪ সালের আগে এই দেশে আর কোনোদিন থানা বন্ধ হয়নি। এখন আবার চালু হয়েছে। সব থানা চালু থাকবে।

বাসমালিক সমিতির নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমেই ঈদযাত্রা নির্বিঘ্ন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি। তিনি বলেন, হাইওয়ে পুলিশ সচল আছে। ঈদের ছুটিতে যারা বাসা ছেড়ে যাবেন, তারাও নিশ্চিন্তে থাকবেন।

কোনো সমস্যা পড়লে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন করার পরামর্শও দিয়েছেন তিনি। এই নম্বরে ফোন করে কাজ হয় কী না সেটি তিনি নিজেও পরখ করে দেখেছেন বলে জানিয়েছেন সিনিয়র সচিব।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102