বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

ভারত-পাকিস্তান না, আমি বাংলাদেশের দালাল : আসিফ নজরুল

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

ভারত বা পাকিস্তান কোনটাই না, আমি বাংলাদেশের দালাল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। বেসরকারি গণমাধ্যমের একটি টকশোতে তিনি এ কথা বলেন। উপস্থাপকের প্রশ্ন ছিল, আপনি কতটা ভারতপন্থী ও কতটা ভারত বিদ্বেষী?

জবাবে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, সবচেয়ে মজার বিষয় আমাকে পাকিস্তান প্রেমী, পাকিস্তানের এজেন্ট এসব বলে আমার রুমে আগুন দেয়া হয়েছে, আমার রুমে তালা দেওয়া হয়েছে, আমাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। অনেকবারই বিভিন্নজনে টকশোতে বলেছে এইসব কথা।

 

এখন দেখি রাতারাতি আমি হয়ে গেলাম ভারতের দালাল। আমার কাছে খুবই মজা লাগে, সোসাইটিতে ফানি হয়ে গেছে কিছু মানুষ। ১৫ বছর ধরে পাকিস্তানপন্থী অভিহিত একটা লোক হাসিনা পতনের পর ১৫ দিনের ভিতর ভারতের দালাল হয়ে গেছে।

একটা ছোট ঘটনা বলি; যেদিন জামিল আহমেদকে শিল্পকলার মহাপরিচালক হিসেবে নিয়োগ পেলেন, সেদিন ২৪ ঘণ্টা প্রচারণা চললো আমি ভারতের দালাল। এরপর তাজুল ইসলাম যখন আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর হলো সেদিন ২৪ ঘণ্টা প্রচারণা চললো আমি পাকিস্তানের দালাল। আমি পরিষ্কার করে বলি; আমি বাংলাদেশের দালাল। বাংলাদেশের স্বার্থের ঊর্ধ্বে পৃথিবীর কোন দেশ আমার কাছে কখনোই স্থান পায় নাই।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102